সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর ‎প্রতিবাদে সড়ক অবরোধ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর ‎প্রতিবাদে সড়ক অবরোধ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে আজ টানা চতুর্থ  দিনে জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ। সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা- খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড- শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জ সদরে মহাসড়ক অবরোধ করে। প্রায় দু’ঘন্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের দশানী মোড় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে আবারো আবারো মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।পরে জেলা প্রশাসের  কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে রামপাল মোংলা বাগেরহাট শরণখোলা মোড়লগঞ্জ সহ বিভিন্ন স্থানের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বাগেরহাটে প্রতিবাদ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম,খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যরিষ্টার শেখ জাকির হোসেন,  সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম. এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।  সভাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের বাগেরহাটে আসন কমিয়ে দেয়ার প্রস্তাব জনআকাংখার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরো নির্বাচনী আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগষ্ট থেকে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers