সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদরের রাখালগাছিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাগেরহাট সদরের রাখালগাছিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চুলকাটি প্রতিনিধি 

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি কাবির হাওলাদারের মোড়ে এই আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, বিট পুলিশ অফিসার মুজিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার সহ: অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আঃ জব্বার, স্থানীয় বিএনপি নেতা শেখ আল মাহমুদ দিপু, হাও: হুমায়ূন কবির, আলী আকবর, আনোয়ার শেখ, আত্তাব মোল্লা, হাও: আঃ হালিম হাও: বাবু’সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং সুশীল সমাজের জনপ্রতিনিধিরা এ সময় তাদের মতামত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। পুলিশ আপনাদের বিপদের বন্ধু, তাই আপনারা কোন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন। আগত জনসাধারণদের উদ্দেশ্য করে বলেন, গভীর রাতে কোন পিকআপ ভ্যান রাস্তায় চলাচল করতে দেখলে তাদেরকে আটক করে আমাদেরকে জানাবেন। আপনারা রাস্তায় বেরিকেট দিয়ে দলে দলে বিভক্ত হয়ে পাহারাই থাকবেন। কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবো। আপনারা যদি সচেতন হন তাহলে আপনাদের জানমাল নিরাপদ থাকবে। তিনি আরো বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। যাতে চোর চক্র গভীর রাতে এলাকায় প্রবেশ করতে না পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers