সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের উন্নয়নে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

বাগেরহাটের উন্নয়নে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের সন্তান যারা, বিসিএস অফিসার তাদের নিয়ে গঠিত বিসিএস অফিসার্স ফোরাম। তারা বাগেরহাটের উন্নয়নে ঐকবদ্ধ ভাবে কাজ করার শপথ নিয়েছেন। তারা বলছেন, পাশ্ববর্তী জেলাগুলোর ব্যাপক উন্নয়ন হলেও দীর্ঘদিনে বাগেরহাটে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মত প্রতিষ্ঠানতো দূরের কথা কর্মসংস্থানেরও কোন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভাঙ্গাচোরা রাস্তাঘাটসহ নানা সংকটে জর্জারিত বাগেরহাট। এখন সময় এসেছে সকলে মিলে বাগেরহাটে উন্নয়ন করা। বুধবার দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ যাদুঘর মিলনায়তনে বিসিএস অফিসার্স ফোরামের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। সচিব ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মোহাম্মদ মশিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা ও দায়রা জজ (অব.) ইফতিখার উল ইসলাম মল্লিক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ছরোয়ার জাহান, বিসিএস (শিক্ষা) সাইফুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ জব্বার ফরাজি, অধ্যাপক ডাঃ গালিব, ভূমি ন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পারভেজ হাসান, পুলিশের ডিআইজি মোল্লা আজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহিদুল ইসলাম, অধ্যক্ষ সাইফুদ্দিন, ডাঃ অসীম সমাদ্দার প্রমুখ। পরে সচিব ড. মোঃ ফরিদুল ইসলামকে আহবায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers