শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) হাকিপুর শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনায় ও লন্ডনে চিকিৎসাধীন সাবেক তিন তিন বারের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। হাকিমপুর মাদ্রাসার মুহাতামীম হযরত মওলানা মাবুদ সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাগেরহাট সদর থানা বিএনপির সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপির সাবেক নেতা শাহেদ আলী রবি, সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট সদর থানা বিএনপির আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সদর থানার আহবায়ক ফকির মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুনিন, খানপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান কবির হাওলাদার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, খান গোলজার হোসেন, খানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল শেখ প্রমূখ। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, জিএ মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান, রিয়াদ মোড়ল, মোঃ তরিকুল মোল্লা, খানপুর ও রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply