শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটিতে যুবদল নেতার পিতার ইন্তেকাল

চুলকাটিতে যুবদল নেতার পিতার ইন্তেকাল

চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্রবালিয়াঘাট গ্রামের  বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাসুম ফকিরের  পিতা আজমল ফকির, রবিবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২ টার  সময়  খুলনার একটি বিশেষায়িত  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।  এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাযায় ‌ তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন রবিবার রাত ১২ টার সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার জোহর নামাজ বাদ  মরহুমের নিজ বাড়িতে  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন  সম্পন্ন  হয়েছে । জানাজার নামাজে ইমামতি করেন হাকিমপুর মাদ্রাসার মুহাতামীম হযরত মওলানা মাবুদ সাহেব, এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান,  সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ও খানপুর ইউনিয়ন বিএনপি’র  অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মরহুমের শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers