সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা থেকে প্রথমবারের মতো ট্রেনে পণ্য পরিবহণ

মোংলা থেকে প্রথমবারের মতো ট্রেনে পণ্য পরিবহণ

ডেস্ক নিউজ :

পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় মোংলা বন্দর থেকে এই প্রথম রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেয়া হচ্ছে। মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে এক হাজার ৫০ টন চিঁটাগুড় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে যাচ্ছে। শুক্রবার সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে। অবশিষ্ট চিঁটাগুড় সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন
তিনি আরো জানান, গত ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯ পাঁচ হাজার পাঁচশ’ মেট্রিকটন চিঁটাগুড় নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়েছিলো এ চিটাগুড়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers