সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি 
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ডের সভাপতি প্রার্থী ও শেখ আসাদুজ্জামান । সোমবার (১০ ফেব্রæয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ঐ ওয়ার্ডের বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহন কারি প্রর্থীরা তাদের লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন ১নং কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৬ জন সমন্বয়ক এর মাধ্যমে ৮৬ জন ভোটারের তালিকা প্রস্তুত করা হয়। কোন এক অজানা কারনে অপ্রাপ্ত বয়স্ক, সৈরাচার আওয়ামীলীগের অংগ সহযোগী সংগঠনের সাথে জড়িত ৮৭ জনকে ভোটার করা হয় এ তালিকায় ঐ সমনয়কদরে কোন স্বাক্ষর নাই সে তালিকায় জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম এ স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে আমরা ভোটার তালিকা সংশোধনের জন্য অনুরোধ করলে আমাদের কথার কোন কর্ণপাত না করে নির্বাচনের তারিখ ঘোষনা করেণ এর প্রতিবাদে ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করি। এটা করার পর ভোট গ্রহনের তারিখ স্থগিত করেন। পরবর্তীতে আমাদেরকে নাজানিয়ে অতি গোপনে ১০ ফেব্রæয়ারী সোমবার ভোট গ্রহনের তারিখ নিধারন করেন। এদিন সকালে আমরা এলাকার সাধারন মানুষের মাধ্যমে জানতে পারি ওয়ার্ডের রাধাবল্লভ সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন চলছে। ঐ নির্বাচনে আম সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর মুন্সি, সহ সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন, সহ সাধারন সম্পাদক হামিদ শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট পরিচালনা কমিটির কাছে প্রতিবাদ করলে আওয়ামীলীগের মদদপুস্ট ও সুবিধা ভোগী সভাপতি প্রার্থী আব্দুল্লা আল মামুনের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর চড়াও হয়। গোপনে ভোট গ্রহনের তারিখ নিধারন করা ও আওয়ামীলীগের সাথে জড়িতদের নিয়ে ভোটের আয়োজন করায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম হোসেন তালিমসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে ভোটার তালিকা সংশোধন পূর্বক আওয়ামীলীগের দোসরদের বাদ দিয়ে পূন নির্বাচনের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর মুন্সি, সহ সভাপতি প্রার্থী বেলায়েত হোসেন, সহ সাধারন সম্পাদক হামিদ শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers