সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএনপি’র কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদ সংবাদ সম্মেলন

বিএনপি’র কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদ সংবাদ সম্মেলন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বিএনপি’র কমিটি গঠনে ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট জেলা কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মহিদুল ইসলাম ইউনিয়নের সাধারন সম্পাদক প্রার্থী। রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োাজন করেন। এ সময় শেখ মহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবারও বিএনপি সেজে নানা অপকর্ম লিপ্ত হয়। উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠনে অনিয়মের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগের সক্রিীয় সদস্যদেরকে ভোটার করে এবং নির্বাচনী প্রার্থী বানিয়ে কমিটি গঠন করে। এই কমিটি গঠনের প্রতিবাদে আমর এই সংবাদ সম্মেলন। লিখিত অভিযোগে তিনি আরো বলেন গত ৪ জানুয়ারী বিএনপি আয়োজিত ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে উপজেলার ৫নং গোপালপর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিতি হয়। উক্ত ওয়ার্ডের আমি একজন ভোটার ছিলাম এবং ভোট দানে অংশ গ্রহন করে আমার ভোটাধিকার প্রোয়োগ করি। পরে আমি ইউনিয়ান বিএনপির সাধারন সম্পাদক হিসাবে নির্বাচন করার লক্ষে মনোনয়ন পত্র ক্রয় করি। পরে বিশ^স্ত সুত্রে জানতে পারি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে কোন এক অজানা কারনে আমার নাম নাই। এ বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের মৌখিক ও লিখিত ভাবে জানালেও কোন সুফল পাই নাই। আমাকে কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি বাগরহাট ২ আসনের তদারকি কমিটির আহবায়ক ডা. লায়ন পরিদুল ইসলামকে মোবাইল ফোনে না পেয়ে তার ওয়াটস্প নম্বরে লিখিত ভাবে জানাই। এ ধরনের ঘটনায় প্রতিকার না পেয়ে আমি এবং আমরা খুবই হতাশাগ্রস্থ। তাই আমার এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দাবি আমাকে ভোটার করে উক্ত ইউনিয়নের সাধারন সম্পাদক পদে আমার মনেনানয়ন পত্র বহাল রেখে পূনরায় নির্বাচন তফশিল ঘোষনা করার দাবি জানান। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দায়িত্বশীল কতৃপক্ষর দৃষ্টিআকর্ষন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers