সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ট ও সকল মানুষের জন্য প্রযোজ্য: আল্লামা মামুনুল হক

ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ট ও সকল মানুষের জন্য প্রযোজ্য: আল্লামা মামুনুল হক

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদরের হাকিমপুর মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের খতমে বোখারী দরস্ প্রদান ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারি) বেলা দেড় টার সময় মাদ্রাসার মুহতামীম হযরত মওলানা আব্দুর মাবুদ এর সভাপতিত্বে ও চুলকাটিবাজার জামে মসজিদেও খতিব আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ফেরদাউস আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বিশেষ অতিথী আলোচনা বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, প্রধান অতিথি কার বক্তব্যে বলেন ইসলাম কোন যুক্তি বা কোন তর্ক, দর্শানিক ব্যাখ্যা, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ, এর উপর নির্ভরশীল নয়, ইসলাম কেবল মাত্র কোরআন ও হাদিস এর উপর নির্ভরশীল। কোরআন ও হাদিস এর কথা চৌদ্দ’শ বছর আগেও যেমন ছিলো আজও তাই আছে এবং চৌদ্দ’শ বছর পরও কোরআন হাদিস যা বলেছে তাই থাকবে বিন্দু মাত্র পরিবর্তন হবে না এটাই হলো ইসলামের শ্রেষ্ঠাত্ব। খতমে বোখারী শেষ করে মাওলানা হয়েছেন ৪২ জন, মুফতি হয়েছেন ১০জন। মাদ্রাসার মুহতামীম বলেছেন আগামী শবে-বরাত রাতে খতমে বোখারী অনুষ্ঠানে ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের হাকিমপুর মাদ্রাসায় শুভ আগমন উপলক্ষে সকাল থেকে ধর্মপ্রান মুসলমানেরা অধির আগ্রহ নিয়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত হন এবং তিনি কয়েক হাজার ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে দোয়া ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers