সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত

চুলকাটিতে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত

চুলকাটি প্রতিনিধি
চুলকাটিতে খুলনা কমিউনিটি আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির সেবা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টার সময় বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব এর আয়োজনে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা কমিউনিটি আই হসপিটাল চক্ষু শিবিরে একশত ৫০ জন দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর মাকেটিং ম্যানেজার উম্মে  জাকিয়ার পরিচালনায় চক্ষু শিবিরের নিবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকেটিং অফিসার এস এম সজিব, মাকেটিং অফিসার মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, অমিতকর বিলাসসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর ডা. মাসুম বিল্লাহ (পিজিটি) রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদানসহ সল্প মূল্যে রোগীদের চশমা বিতরণ করেন। চুলকাটি প্রেসক্লাবে চিকিৎসা নেওয়া স্থানীয় রোগীরা জানায় দীর্ঘদিন পর আমরা চক্ষু শিবিরে সেবা পেয়ে আমরা খুব খুশি। পরবর্তীতে এধরণের সুযোগ সুবিধা ও সেবা পেতে পারি এআশা ব্যক্ত করেন। দিনব্যাপী চক্ষু রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রায় ৫০ জনকে নির্বাচিত করেন। খুলনা কমিউনিটি আই হাসপাতালে পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers