সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে জিয়াউর রহমান এর ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে জিয়াউর রহমান এর ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

এস এম রাজ বাগেরহাট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান। জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা সহ জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers