সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের খানপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার ৮নং খানপুর ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক  সম্মেলন ২০২৫ইং নির্বাচন উৎস-উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ঝুকিপুর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি প্রমূখ। শনিবার (১১ জানুয়ারি) খানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হন ব্যাপক উৎস-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন শেষে বিকাল ৪ টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দ্বায়িত্ব থাকা প্রিজাইডিং কর্মকর্তা নিবাচনী ফলাফল ঘোষনা দেন। ১নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন তিনি পেয়েছেন ১১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিকাইল শেখ পেয়েছেন ৮৩ ভোট, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী মোঃ দেলোয়ার হোসেন, এবং বিনা প্রতিদ্বন্দ্বীায় যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী কাজী বজলুল রহমান, সহ-সভাপতি পদে বিজয়ী মোঃ হাসান আলী শেখ তিনি পেয়েছেন ১৩৭ ভোট, আলামিন শেখ ৫৬ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ পেয়েছেন ১২০ ভোট, মোঃ আবুল বাসার পেয়েছেন ৭৭ ভোট। ২নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী জাহিদুল হক তিনি পেয়েছেন ৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ৬৬ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শামীম হাওলাদার তিনি পেয়েছেন ৭৪ ভোট, নুর মোহাম্মদ শেখ পেয়েছেন ৬১ ভোট। ৩নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী মনিরুজ্জামান মনি পেয়েছেন ৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ আজিজুল শেখ তিনি পেয়েছেন ৬৯ ভোট, ৪নং ওয়ার্ডে নির্বাচিত সভাপতি পদে মোঃ আজিজ খান পেয়েছেন ৮০ ভোট, সাধারণ সম্পাদক মোস্তাক আলী পেয়েছেন ৫৫ ভোট, ৫নং সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ৬নং সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, ৭নং সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে সভাপতি পদে লিটন শেখ পেয়েছেন ৭৭ ভোট, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ডে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ ওহিদুজ্জামান তিনি পেয়েছেন ৮৯ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাহাতাব শেখ পেয়েছেন ৮১ ভোট।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers