সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
প্রতি বছরের মতো এবারো তার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় বাবা, মা আর ভাই, ভাবি, চাচা,চাচিদের মধ্য দিয়ে। দিনটিকে ঘিরে সকলের কাছে পেয়েছেন অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফেসবুকে শুভেচ্ছা জানানো। আর এখানেও বন্ধুদের শুভেচ্ছায় আপ্লুত হন সানজিদা আক্তার নীলিমা।বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর জন্মদিনের কেক কাটেন পরিবারের সকলকে নিয়ে। জন্মদিন প্রসঙ্গে নীলিমা বলেন, আমার নিজের কোন পরিকল্পনা ছিলোনা, আমার বাবা,মা ভাই-বোন থেকে সব করেছে, এরা সকলে আমার সমান পরিবার, জন্মদিন পালন শেষে আবেগঘন কন্ঠে বলেন জন্মদিনে সবাইকে কাছে পেলেও একজনকে আমিসহ আমার পরিবারের সবাই তাকে মিস করেছে তিনি আর কেউ নয় আমার স্বামী ল্যান্স কর্পোরাল মো: আজিজুল শিকদার পেশায় একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত যুদ্ধসৈনিক । আমার জন্মদিনে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে,আমার বন্ধুদের ও পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এসময় কেক কেটে ২১ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবার পরিজন। দুই ভাই বোনের মধ্যে নীলিমা ২য় তম। সে খুলনা বিএল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের অনার্সের ২য় বর্ষের ছাত্রী।
Leave a Reply