শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

মেহেদী হাসান(রামপাল)সংবাদদাতা
 রামপালের  গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ড.ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, ৩০ শে ডিসেম্বর  সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। উক্ত মাদ্রাসার সুপার আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাওলানা আল- হাজ আব্দুল মান্নান গাজী, বিশেষ অতিথি জনাব ডাঃ লিয়াকত আলী শেখ, মাসুম গাজী,মোঃ বুল বুল শেখ সহ প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও আদর্শিক মূল্যবোধ নৈতিক দৃষ্টিভঙ্গ সম্পর্কে উপস্থিত অভিভাবক বৃন্দগণের মাঝে তুলে ধরেন। সন্তানদের ভবিষ্যতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান করেন। একই সাথে মাদ্রাসাটিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে এই বিষয়ে সবাইকে অবহিত করেন। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে বিভিন্ন শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রী দের কে ভালো রেজাল্ট করায় মোট ৪৮ জন  শিক্ষার্থীকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের অহংকার জনাব ড. এস, এম, ফরহাদ হোসেন সাহেবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers