মেহেদী হাসান(রামপাল)সংবাদদাতা
রামপালের গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ড.ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, ৩০ শে ডিসেম্বর সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। উক্ত মাদ্রাসার সুপার আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাওলানা আল- হাজ আব্দুল মান্নান গাজী, বিশেষ অতিথি জনাব ডাঃ লিয়াকত আলী শেখ, মাসুম গাজী,মোঃ বুল বুল শেখ সহ প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও আদর্শিক মূল্যবোধ নৈতিক দৃষ্টিভঙ্গ সম্পর্কে উপস্থিত অভিভাবক বৃন্দগণের মাঝে তুলে ধরেন। সন্তানদের ভবিষ্যতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান করেন। একই সাথে মাদ্রাসাটিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে এই বিষয়ে সবাইকে অবহিত করেন। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে বিভিন্ন শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রী দের কে ভালো রেজাল্ট করায় মোট ৪৮ জন শিক্ষার্থীকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের অহংকার জনাব ড. এস, এম, ফরহাদ হোসেন সাহেবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply