শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি কিন্ডারগার্টেন ও পলাশ কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চুলকাটি কিন্ডারগার্টেন ও পলাশ কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারস্থ চুলকাটি কিন্ডারগার্টেনে বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বাজারস্থ পলাশ কিন্ডারগার্টেনে বিশিষ্ট সমাজ সেবক মো: ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র প্রধান সমম্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বাগেরহাট জেলঅ বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. লায়ন ফরিদুল ইসলাম, সরকারি শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মো: হুসাইন সায়েদীন,বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর ইসলাম শান্ত, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, স্কুলের অধ্যক্ষ এম এ হালিম ও মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চুলকাটি বাজার সমিতির সভাপতি আ: কুদ্দুস শেখ, বাজার কমিটির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মুক্ত,মাষ্টার আ: রাজ্জাক শেখ ,হাসান আল মামুন বাপ্পি, মো: মজনু শেখ,মিজানুর রহমান, আমজাদ হোসেন, মাসুম ফকির , জসীম হাওলাদার, মনি শেখ, ইমন শেখ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে পলাশ কিন্ডারগার্টেনে আরও উপস্থিত ছিলেন অব: কাষ্টম সুপারিনটেনডেন্ট শচীন কুমার সোম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফ’ল ইসলাম লিটু প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers