শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সজিব তরফদারের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক প্রকাশ

সজিব তরফদারের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক প্রকাশ

কামরুজ্জামান শিমুল, নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের গুলিতে নিহত বাগেরহাট জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সজীব তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর তারা এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দরা হলেন, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, হাদিউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, শেখ মইনুদ্দিন আহমেদ, মাহাবুবুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবনেতা এডভোকেট শিকদার ইমরান হোসেনসহ অনেকে।

অপর এক বিবৃতিতে সজীব তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, শ্রমিক নেতা আবু হানিফ শানু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ফকির মাসুম বিল্লাহ, যুবনেতা ফকির আল মামুন টিপু, ছাত্রনেতা আরিফ শেখ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা শেখ। নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সজীব তরফদারের খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers