সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা  লবণচরা থানা পুলিশের অভিযানে  বিদেশি পিস্তল ও ১টি মোটরসাইকেল  উদ্ধার

খুলনা  লবণচরা থানা পুলিশের অভিযানে  বিদেশি পিস্তল ও ১টি মোটরসাইকেল  উদ্ধার

খুলনা প্রতিনিধি

আজ দুপুরে  প্রায় ১:৩০ মিনিটে লবণচরা থানা পুলিশ অভিযান চালিয়ে সাচিবুনিয়ার স্লূইচ গেটের সন্নিকটে মোহাম্মাদিয়া সুপার মার্কেটের প্রবেশ মুখে  মোটরসাইকেল আরোহী দুইজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে একজন তার নাম মোঃ জাহিদুল ইসলাম (২৪) পিতা-হায়াত আলী, সাং-সাচিবুনিয়া স্লূইচগেট, থানা লবণচরা, খুলনা বলে জানায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম কোমরে গোঁজা অবস্থায় ম্যাগাজিনে ০৬ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল (made in USA) পাওয়া যায়।

এ সময় আসামি পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ রাস্তায় পড়ে গেলে অপর অজ্ঞাতনামা আসামি তার মোটরসাইকেলটি পুলিশের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। লবণচরা থানা পুলিশ অবৈধ অস্ত্র গুলি এবং ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নিয়ে আসেন । অবৈধ অস্ত্রধারী আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এবং তাদের থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ বাদী হয়ে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers