শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধি
আজ দুপুরে প্রায় ১:৩০ মিনিটে লবণচরা থানা পুলিশ অভিযান চালিয়ে সাচিবুনিয়ার স্লূইচ গেটের সন্নিকটে মোহাম্মাদিয়া সুপার মার্কেটের প্রবেশ মুখে মোটরসাইকেল আরোহী দুইজনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে একজন তার নাম মোঃ জাহিদুল ইসলাম (২৪) পিতা-হায়াত আলী, সাং-সাচিবুনিয়া স্লূইচগেট, থানা লবণচরা, খুলনা বলে জানায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম কোমরে গোঁজা অবস্থায় ম্যাগাজিনে ০৬ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল (made in USA) পাওয়া যায়।
এ সময় আসামি পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ রাস্তায় পড়ে গেলে অপর অজ্ঞাতনামা আসামি তার মোটরসাইকেলটি পুলিশের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। লবণচরা থানা পুলিশ অবৈধ অস্ত্র গুলি এবং ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নিয়ে আসেন । অবৈধ অস্ত্রধারী আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এবং তাদের থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ বাদী হয়ে।
Leave a Reply