শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি হলেন বদরুল আলম

বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি হলেন বদরুল আলম

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম। ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা পরিচালনা পর্ষদ এবং অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এস কে বদরুলকে সভাপতি ঘোষণা করা হয়।
দীর্ঘ ১০ বছর যাবত যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা একই কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আর সে কারণে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হাওয়া অভিভাবক ও সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে এসকে বদরুলকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মুরাদ আলি, সম্পাদক মুফতি রুহুল আমিন, দাতা শেখ আব্দুল গফফার এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন খান আনিসুজ্জামান বাবু।
এই কমিটি যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করবে বলে উপস্থিত সকলে আশা করেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers