সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা বন্দর দিয়ে প্রথম ৫১ টন আপেল আমদানির শুভ সূচনা

মোংলা বন্দর দিয়ে প্রথম ৫১ টন আপেল আমদানির শুভ সূচনা

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলা বন্দর দিয়ে এই প্রথম ৪০ ফিটের ২ টি কন্টেইনারে ৫১ টন আপেল আমদানি করা হয়েছে। গত ১২ ডিসেম্বর লাইবেরিয়ার পতাকাবাহী এম. ভি মার্কস হাই ফং জাহাজে মেসার্স এশিয়ান ফ্রুটস (বিডি) লি: এই আপেল আমদানি করে। এশিয়ান ফ্রুটস (বিডি) লি: এর সিরাজুল ইসলাম সভাপতি (বিএফএফআইএ) কর্তৃক এই আপেল আমদানি করা হয়েছে। ১৯ ডিসেম্বর, মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি ও ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। ২১ ডিসেম্বর এ পণ্যের চালানটি ডেলিভারি করা হয়। মোংলা বন্দর কতৃপক্ষ’র বোার্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস নোটে আরো জানানো হয়, আমদানিকৃত হিমায়িত ফল ডেলিভারি প্রদানের শুভ সূচনা’র সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, হারবার ও মেরিন, ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য, প্রকৌশল ও উন্নয়ন, ড. এ. কে. এম. আনিসুজ্জামান, পরিচালক ট্রাফিক কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্মকর্তাগন, আমদানিকারকগন, বিএফএফআইএ- এর সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন। আমদানিকারক কর্তৃক মোংলা কাস্টম হাউস, মোংলা বন্দর, উদ্ভিদ সংঘ নিরোধসহ সংশ্লিষ্ট সকলকেই এ কাজে সার্বিক সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দক্ষিণ- দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের ‘পদ্মা সেতু’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্থা , ব্যাবসা- বানিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল পরিলক্ষিত হচ্ছে । আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নাই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি – রপ্তানি করতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers