শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনে ১০ হরিণ শিকারি আটক

সুন্দরবনে ১০ হরিণ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলের বড় জামতলা থেকে ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীর। রবিবার সন্ধ্যায় আটকের সময় এসব হরিণ শিকারির কাছ থেকে ৭৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুইটি দা ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে এনে বাগেরহাট আদালতে নিয়ে গেলে তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন বিচারক। আটক চোরা শিকারিরা হলেন, বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল, সুজয় মহলদার ও ইউনুচ গাজী। এসব হরিণ শিকারিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, আটক চোরা শিকারিরা দুবলার আলোরকোলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্যস্নানে অংশ নিতে পূণ্যার্থী সেজে সুন্দরবনে আসে। তারা রাস পূর্ণিমা পুণ্যস্নানে অংশ গ্রহন না করে হরিণ শিকারে লিপ্ত হয়। তারা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলের বড় জামতলা বড় জামতলা গহীনে অরণ্যে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা চালায়। তবে, রাস পুণ্যস্নানকে ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির মধ্যে রবিবার সন্ধ্যায় ১০ হরিণ শিকারিকে বনের মধ্যে দেখতে পেয়ে বনরক্ষীরা তাদের আটক করে। এসব হরিণ শিকারির কাছ থেকে ৭৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুইটি দা ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers