শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
গভীর সমুদ্র থেকে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড

গভীর সমুদ্র থেকে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার, মোংলা।

মিধিলি ঘূর্ণিঝড়ে ডু্বে যাওয়া ফিশিং ট্রলারের এক জেলেকে ভারতের জলসীমা থেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। ফিশিং ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গভীর সমুদ্রে ডুবে গিয়েছিল । ২৫ নভেম্বর শনিবার বেলা ১১টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অপারেশন কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ১ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলের নাম হারনাথ দাল (৫০) এবং তিনি কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান, ১৮ জন জেলেসহ গত ৫ নভেম্বর কক্সবাজারের বাশঁখালী এলাকা হতে সমুদ্রে গমন করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গত ১৭ নভেম্বর তাদের ফিশিং ট্রলার ‘এফবি মোহনা’ বঙ্গোপসাগরে ডুবে যায়। পরবর্তীতে সে ডুবন্ত ট্রলারের জেরিকেন ধরে প্রায় ৫দিন সমুদ্রে ভেসে ছিল এবং ওই সময়ে তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়। যারা এখন পযন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতের একটি ফিশিং ট্রলার নরেন্দ্র-২ ভারতীয় উপকূলের পারাদ্বীপ হতে ৭০ মাইল দক্ষিণ হতে তাকে উদ্ধার করে এবং গত ২৩ নভেম্বর ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস ভরদ এর নিকট হস্তান্তর করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর শুক্রবার দুপুর ৩টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলার নিকট হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস ভরদ। ওই জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজে আনার পর প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছে। উদ্ধরকৃত জেলেকে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলায় এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers