সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো ৩৪২০০ মেট্রিক টন কয়লা

বাগেরহাট প্রতিনিধি :
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি লুনা রোসা। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ১১ নম্বর অ্যাংকোরোজে ভিড়েছে জাহাজটি।
বিদেশি এই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা নিয়ে ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মোয়ারা পন্থাই বন্দর ছেড়ে এসেছে এম ভি লুনা রোসা। এরপর লাইব্রেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি ৩ অক্টোবর দুপুর ২টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়।
রিয়াজুল হক বলেন, কয়লা খালাসের সঙ্গে সঙ্গে তা লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।
এর আগে ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers