শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সিরাজদিখানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিরাজদিখানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে আলিফ শেখ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।শিশু আলিফ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র ।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন, বিষয়টি খুবই দু:খজনক এবং মর্মান্তিক ।সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে । তবে এ বিষয়ে নিহত পরিবারের কারো কোন অভিযোগ নেই ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers