সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১,২ ও ৩ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটির গঠন অনুষ্ঠান গত সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সুমন দাস এর সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির উপ-গ্রন্থগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নবীরুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজি জাহিদ সরোয়ার টিটু, পৌর যুবলীগের আহবায়ক শেখ হুমায়ুন কবির পলি, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ফারাজি।
জেলা যুবলীগের সহ-সভাপতি লিটন সরকার এর সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্ভোধন করেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি। এতে আরো বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হৃষিকেষ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল গনি, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আলফাজ হোসেন মোল্লা ও চিন্ময় কুমার দেবনাথ। সম্মেলন শেষে ২নং ওর্য়াডে ইউপি সদস্য যুবলীগে প্রথম প্রার্থী হিসেবে প্রদীপ সাহা বাপ্পিকে সভাপতি ও আরেক নতুন মুখ আব্দুল আলী বিশ্বাস সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি একটি কমিটি গঠন করা হয়। পরে সতীত্বদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
Leave a Reply