সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খুলনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার লাশ নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ নামক বিল থেকে উদ্ধার করা হয়। তবে মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য প্রস্তুতি চলছে। যুবতীর পরণে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরাখা ছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুুলিশের উর্ধতন কর্মকর্তা, র্যাব ও সিআইডি ঘটনাস্থলে যান। সেখান থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাশবনের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার মাথার তালু বরাবর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিচয় পাওয়া গেলে আসামিদের আটকের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায় ।
Leave a Reply