সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনায় রায়েরমহল বিল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

খুলনায় রায়েরমহল বিল থেকে যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার লাশ নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ নামক বিল থেকে উদ্ধার করা হয়। তবে মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য প্রস্তুতি চলছে। যুবতীর পরণে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরাখা ছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি  জানান। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম  বলেন, খবর পেয়ে পুুলিশের উর্ধতন কর্মকর্তা, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থলে যান। সেখান থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাশবনের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার মাথার তালু বরাবর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিচয় পাওয়া গেলে আসামিদের আটকের অভিযান অব্যাহত  থাকবে বলে পুলিশ জানায় ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers