সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দীন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া-ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মাঠে আয়োজিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন। এসময় তাঁকে বাজার ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবস্থাপনা কমিটি আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল, আ’লীগ নেতা শেখ মোশারেফ হোসেন, মোঃ হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ ও ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ খান। পরে তিনি কোরবানী দেওয়ার জন্য বৃহৎ আকারের দুইটি গরু ক্রয় করেন। এছাড়াও একই দিন দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ অনুরুপ কোরবানির পশুর হাট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply