সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিল দাবি সংবাদ সম্মেলন

বাগেরহাটে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিল দাবি সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বিএনপির ৩টি উপজেলা ও একটি পৌরসভার সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে ক্ষুব্দ নেতাকর্মীরা। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার এই ৪টি আহবায়ক কমিটি বাতিল করে তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সংগঠনিক কমিটি গঠনের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রেীয় নের্তৃবৃন্দের কাছে দাবি জানান হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈযদ নাসির আহমেদ মালেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব প্রাপ্তির আগে প্রায় ২১ বছর রাজনীতির বাইরে ছিলেন। সাড়ে ৩ বছর আগে জেলা বিএনপির আহবায়কের দায়িত্বে পেয়ে উপজেলা ও পৌরসভার ১২টি সাংগঠনিক কমিটি ভেঙ্গে দেন। বারবার তাগাদা দিলেও তিনি উপজেলা ও পৌরসভা কমিটিগুলো গঠনে না করে জেলাব্যাপি দলকে সাংগঠনিক ভাবে দূর্বল করেছেন। এই অবস্থায় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসের তালিম ও সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম আহবায়ক কমিটির কমিটির কোন সভা না করে অসাংগঠনিক ভাবে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার আহবায়ক গঠন করেছেন। এতে করে দলের তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ৪টি কমিটি বাতিল করে তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সংগঠনিক কমিটি গঠনের দাবি জানান হয়। সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers