সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা বরিশালে খালেক-খোকন, মোংলায় আনন্দ মিছিল

খুলনা বরিশালে খালেক-খোকন, মোংলায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

আসছে সিটি করপোরেশন নির্বাচনে খুলনায় বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বরিশাল সিটিতে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনেয়িাবাতকে আ’লীগের চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় মোংলায় আনন্দ মিছিল হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ থেকে মিছিলটি বের করেন বন্দর ব্যবহারকারীরা।

মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এ্যাসোশিয়েশনের ব্যানারে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা এদিন মিছিলটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিন শেষে রিমঝিম চত্বরে এক পথসভা করেন। এসময় বক্তব্য রাখেন, মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এইচ এম দুলাল, শেখ আব্দুস সালাম, মশউর রহমান, ইস্রাফিল, মাহমুদ হাসান, আবুল হাসান, আবু হোসাইন সুমন,সবুজ হাওলাদার, বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টুসহ শ্রমিক কর্মচারীরা।

এ সময় বক্তরা খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেককে আবারও এবং বরিশাল সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আব্দুল্লা খোকন সেরনিয়াবাতকে আ’লীগের মনোনায়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন-মোংলা বন্দর উন্নয়নে এই দুই ব্যক্তি (খালেক-খোকন) সার্বক্ষনিক নিরলসভাবে কঠোর চেষ্টা করে গেছেন। আধুনিক বন্দরে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা অর্জন করেছেন। তাই এই বন্দর এখন লাভজন বন্দরে পরিনত হয়েছে।

আসছে সিটি নির্বাচনে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা খুলানায় তালুকদার আব্দুল খালেক ও বরিশালে খোকন সেরনিয়াবাতের পক্ষে মাঠে থাকবনে বলেও ঘোষনা দেন তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers