সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

আন্তর্জাতিক ডেস্ক

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান।

গত ১২ জানুয়ারি ২০২৩ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম। হাফেজ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

এর আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম ২০২২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় (খ গ্রুপে) ১১১ টি দেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে। লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের অংশগ্রহণকারী সব প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে।

হাফেজ সালেহ আহমদ তাকরীম একই বছরে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করে। এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার মুল বিচারক প্যানেলে ছিলেন শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারি নামে এক বাংলাদেশি ।

তার সফলতায় বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers