শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাটে মিজান সরদার (২৪) নামে এক দিন মজুরকে কুপিয়ে গুরুত্বর জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার হোচেন সরদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মিজান সরদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। আহত মিজান সরদার বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের মোজাফ্ফর সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মিজান সরদারের মা নাছিমা বেগম বাদি হয়ে বাগেরহাট সদর থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নাছিমা বেগম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে খিচুরী খাওয়ার জন্য শুক্রবার রাতে আমার ছেলে মিজান সরদার বাড়ি থেকে বের হয়। পাশ^বর্তী চরগ্রামের হোচেন সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক হোচেন সরদার, তার স্ত্রী হাছিনা বেগম, মেয়ে সুমাইয়া আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জন আমার ছেলের পথ রোধ করে। তারা আমার ছেলের মুখে ওড়না দিয়ে পেচিয়ে টেনে হিছড়ে বাড়ির মধ্যে নিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপায় ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।আমি আমার ছেলেকে হত্যার চেষ্ঠাকারী মাদক বিক্রেতা হোচেন ও তার সহযোগী হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers