সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি বাজারে সুপেয় পানির বড় অভাব, মসজিদের টিউবওয়েলই একমাত্র ভরসা

চুলকাঠি বাজারে সুপেয় পানির বড় অভাব, মসজিদের টিউবওয়েলই একমাত্র ভরসা

চুলকাঠি ডেস্ক :চুলকাঠি বাজারে সুপেয় পানির বড় অভাব,মসজিদের টিউবওয়েলই একমাত্র ভরসা বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে সুপেয় পানির বড় অভাব।মসজিদের সামনের ডিপ টিউবওয়েলই বাজার দোকানদার ও ব্যবসায়ীদের একমাত্র ভরসা।অধিকাংশ চা বা খবারের দোকানে স্যালো টিউবওয়েলের পানি ব্যবহার করা হয় বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের ব্যসায়িক গুরুত্বের কারনে বাজারটি একটি বড় ব্যবসা কেন্দ্রে পরিনত হয়েছে।খুলনা- মংলা মহাসড়ক সংলগ্ন এতো বড় বাজার আর নেই। বাজারে দোকানের সংখ্যা প্রায় সাত শতাধিক।এর মধ্যে চা, মিষ্টি, বেকারী, খাবারের দোকান ও হোটেলের সংখ্যা প্রায় শতখানেক।এতোগুলি দোকানে কেনা-বেচার জন্য প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম ঘটে এই বাজারে।কিন্তু অতীব দুঃখের বিষয়, এতো বড় বাজারে সুপেয় খাবার পানির বড় অভাব।মিষ্টি বা খাবারের দোকানের সাথে কারো কারো স্যালো টিউবওয়েল থাকলেও সমস্ত বাজারে একটি মাত্র ডিপ টিউবওয়েল কার্যকরী রয়েছে। দীর্ঘ দিন ধরে এমন অবস্থা চলে আসলেও নেই চেয়ারম্যান-মেম্বরদের মাথা এই ব্যাপারে কোন মাথা ব্যাথা।অবশ্যই ইউপি মেম্বরদের মাথা ব্যাথা থাকা আর না থাকা সমান।কেননা সরকারীভাবে বরাদ্ধৃত টিউবওয়েল চেয়ারম্যানদের মাধ্যমে বন্টন হয়।খোজ নিয়ে জানা যায়, চুলকাঠি মসজিদের পিছনে একটি ডিপ টিউবওয়েল ছিল, যা বর্তমানে নষ্ট।দক্ষিন পাশে টয়লেটের সাথে আরও একটি ডিপ টিউবওয়েল থাকলেও রক্ষনাবেক্ষনের অভাবে সেটিও নষ্ট হয়ে গেছে। চুলকাঠি বাজার ও চুলকাঠি মসজিদটি খানপুর ইউনিয়নের ভিতর হওয়া সত্ত্বেও রাখালগাছি ইউপি চেয়ারম্যানের বদন্যতায় মসজিদের সামনে ডিপ টিউবওয়েলটি বসানো হয়। এটিই এখন বাজারের একমাত্র কার্যকরী ডিপ টিউবওয়েল। বাজারের বিভিন্ন দোকানে ভ্যান যোগে পানি সরবরাহ করা হয়।কিন্তু এ পানি কোথা থেকে আসে দোকানীরা তাও জানে না।বাজারের কাঠ গোলার পাশে একটি স্যালো টিউবওয়েলে পানি সরবরাহকারীদের বিভিন্ন সময় পানি ভরতে দেখা যায়।বর্তমান সময়েও বাজারবাসীদের জ্ঞাত বা অজ্ঞাতসারে স্যালো পানি খেতে বাধ্য হতে হয়।কোন কোন ব্যবসায়ী নিজের জন্য বাড়ি থেকে সুপেয় পানি বহন করে আনলেও তাদের সংখ্যা হাতে গোনা কয়েকটি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যানরা এখন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। তাই জনগন ও বাজারের দোকানদারদের কদর তাদের কাছে নেই। তাছাড়া ডিপ টিউবওয়েল আসলে আগে থেকে টাকা-পয়সার বিনিময়ে ভাগ বাটোয়ারা হয়ে যায়।চুলকাঠি বাজারের ইজারা ডাকের মুল্যও উল্লেখযোগ্য। এর একাংশ বাজার উন্নয়নে ইউনিওয়ন পরিষদে জমা হয়।এলাকাবাসী ও দোকানদারদের দাবি, বাজারে আরও ২/৩ টি ডিপ টিউবওয়েল বিভিন্ন স্থানে স্থাপন করলে বাজারের সুপেয় পানির অভাব অনেকাংশে দুর হবে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers