শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াংকে নতুনধারার অভিনন্দন

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াংকে নতুনধারার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াংকে জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। চেয়ারম্যান মোমিন মেহেদী,  প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ এক অভিনন্দন বার্তায় বলেন, বিশ^ব্যাপী প্রত্যয়ের রাজত্ব গড়ছে চীন। চীনের এমন উন্নয়ন আর সম্ভাবনার রাস্তাকে আরো প্রশস্থ করতে নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাবে বলে আমাদের বিশ্বাস। সেই অভিজ্ঞতার আলোকে পথ চললে নতুন প্রজন্মের রাজনীতিকরা সাহসী হয়ে উঠবে-বিশ^ময় আরো দৃঢ় হবে বুর্জুয়া শ্রেণির পতন ত্বরান্বিত করার আন্দোলন।অভিনন্দন বার্তায় নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকদের ভালোবাসার রাজনীতি শুধু চীনে নয়; সারাবিশ্ব সাহসের পদরেখা এঁকে দিচ্ছে। আগামী দিনগুলোতে তারা কেবল লোভ- মোহহীন নিবেদিত রাজনীতিই করবে না, সমাজতন্ত্র বিরোধী-দুর্নীতি বিরোধী দেশ গড়তে সর্বোচ্চ ভূমিকা রাখবে। বাংলাদেশের রাজনীতিসহ সারা বিশ্ব সেই প্রমাণ নতুন প্রজন্মের প্রতিনিধিরা দেয়া শুরু করেছে, আর তারই উদারণ চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং-এর মত তারুণ্যনির্ভর রাজনীতিককে নির্বাচন করা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers