সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেতে পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

বাগেরহাটে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেতে পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

বাগেরহাট  প্রতিনিধি :
বাগেরহাটে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: মনিরুজ্জামান। শনিবার (৪মার্চ) সকালে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মিনু বেগম তার বোন রিজিয়া বেগমের মৃত্যুর ঘটনাকে ব্যবহার করে আমাকে হয়রানি করার লক্ষে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। উক্ত রিজিয়া বেগমের মৃত্যুর সাথে আমাদের বিন্দুমাত্র সংশ্লিষ্ঠতা নেই। আমি মিনু বেগমের বোন রেনু বেগমের কন্যা শাকেরা বেগমের নিকট থেকে হরিনখানা মৌজার এস এ ২৫৯ নং খতিয়ানের বিআরএস ২০০ নং খতিয়ানে ১৩০৬ দাগে ১কাঠা জমি ক্রয় করি। যাহা মৃত: রিজিয়া বেগমের বশত ঘরের উত্তর পাশে আমাকে দখল বুঝাইয়া দেয়। আমার জমি রিজিয়ার ঘর সম্পুর্ণ আলাদা। সে কারনে রিজিয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কোন প্রশ্নই আশে না।
বাদি মিনু বেগম বাগেরহাট পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন সে পরিচ্ছনতার কোন কাজ না করে বেতন ভাতা গ্রহন করে আসছিলেন। আমি কাউন্সিলর হিসাবে দায়িত্ব নেয়ার পর আইনগত প্রকৃয়ায় মিনু বেগমকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া তার ভাই বাবুল শেখ ২০০৪ সাল থেকে অবৈধ ভাবে পৌর সভার পানির সাপ্লাই সংযোগ নিয়ে পানি ব্যবহার করে আসছিল। পৌর কতৃপক্ষ বিষয়টি অবগত হইলে মেয়রের নির্দেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হিসাবে উপস্থিত থেকে অবৈধ পানির লাইনের সংযোগ বিছিন্ন করে ২০০৪ সাল হইতে সমুদয় বকেয়া অর্থ আদায় করে পৌর কোষাগারে জমা করি। এ সকল কারনে বাবুল শেখ ও তার বোন আমার উপর ক্ষুব্ধ হয়ে আমার প্রতিপক্ষের পরামর্শে আমার বিরুদ্ধে এ মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রেজাউর রহমান মন্টু, ২নং ওয়ার্ডের স্থানিয় বাসিন্দা মো: সিরাজুল ইসলাম সুরত, মো: আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, শামিম হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers