শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের পিলজঙ্গের কংগ্রেস মোড়ের অদুরে ছিনতাই সংঘঠিত

ফকিরহাটের পিলজঙ্গের কংগ্রেস মোড়ের অদুরে ছিনতাই সংঘঠিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ কংগ্রেস মোড়ের অদুরে ফাতেমা বেগম নামের একজন ভ্যান যাত্রীর নিকট থেকে একটি ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে অজ্ঞাত একজন মটর সাইকেল চালক। রবিবার (২৯জানুয়ারী) বিকেল ৫টায় দিকে কংগ্রেস মোড়ের অদুরে অবসরপ্রাপ্ত দারোগা দুখু মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর এই ছিনতায়ের ঘটনা ঘটে। ফাতেমা বেগম পিলজংগ ৬নং ওয়ার্ডের বেহারা পাড়ার তৈয়েব আলীর কন্যা ও রুপসার জাবুসা গ্রামের মোঃ রুবেল শেখ এর স্ত্রী। তিনি বাবার বাড়ীতে বেড়াতে আসছিলেন।
ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, তিনি তার মা ফুলু বেগমকে সাথে নিয়ে জাবুসা থেকে একটি ভ্যান যোগে বলাই ঘোষের দোকানের সামনে দিয়ে পিলজংগ ইউনিয়ন পরিষদের দিকে আসছিলেন। তিনি যখন কংগ্রেস মোড়ের অদুরে অবসরপ্রাপ্ত দারোগা দুখু মিয়ার বাড়ীর সামনে আসের এসময় পিছন থেকে একটি ডিসকভার মটর সাইকেলে আসা একজন ব্যক্তি তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগে ১জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের চেইন ও ১জোড়া রোপার পায়ের তোড়া। যার আনুমানিক মুল্য প্রায় ৬০হাজার টাকা। এরির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নী বলে ভুক্তভোগীর মামা আব্দুস সালাম বেহারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers