সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন ৩শতাধিক শীতার্ত

শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন ৩শতাধিক শীতার্ত

বাগেরহাট অফিস

প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের হতদরিদ্র তিনশতাধিক শীতার্ত মানুষ। শুক্রবার (৬জানুয়ারি) সকালে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রয়াতবীর মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিন (অব.) মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে এই কম্বল বিতরণ করা হয়।
রায়েন্দা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলজাহ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী।
বিশষে অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সকহকারী কমান্ডার আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার। পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার, খায়রুল ইসলাম শরীফ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers