শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিল বখাটে যুবক

সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিল বখাটে যুবক

বাগেরহাট অফিস
বাগেরহাটে সংযোগ বাংলাদেশ নামের একটি পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এইচ এম ছগির (৪৫)কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে হৃদয় তালুকদার (২২) নামের এক বখাটে যুবক। বুধবার (০৭ ডিসেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন এই সাংবাদিক। একটি মেয়ে অপহরণ সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া সন্দেহে বখাটে হৃদয় তালুকদার এই হামলা করেছে অভিযোগ ছগিরের।
হামলাকারী হৃদয় তালুকদার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।কিছুদিন আগে এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছিল এই যুবকের বিরুদ্ধে।বিষয়টি থানা পুলিশ জানাজানি হলে সাংবাদিক ছগিরের উপর ক্ষিপ্ত হন ওই যুবক।
আহত ছগির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হৃদয় তালুকদার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে। রডের পিটানে আমার ডান হাত ভেঙ্গেযায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে, হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেছেন।আমি এই হামলাকারীর বিচার চাই।
এদিকে হামলার পর থেকে হৃদয় তালুকদার আত্মগোপনে রয়েছেন।মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers