সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়ায় জমিজমা নিয়ে বিরোধে হামলায় পিতা পুত্র আহত

কচুয়ায় জমিজমা নিয়ে বিরোধে হামলায় পিতা পুত্র আহত

বাগেরহাট  প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের দক্ষিণ মাধবকাঠি গ্রামে সন্ত্রাসী হামলার পিতা পুত্র আহত হয়েছে। দক্ষিণ মাধবকাঠি গ্রামে শুক্রবার সকালে জমিজমা সংরান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
দক্ষিণ মাধবকাঠি গ্রামের ভুক্তভুগি হায়দার আলী হাওলাদার বলেন, শুক্রবার সকালে আমার বাড়ীর সীমানায় বেড়া দিতে গেলে একই এলাকার বাবুল হাওলাদার (৪৫) তার পুত্র রনি হাওলাদার (২৩) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপ আমার মাথায় লেগে মারাত্মক জখম হয়। এসময় আমার ছেলে ইমরান (৩২) আমাকে বাঁচাতে ছুটে এলে সন্ত্রাসীদের এলোপাথাড়ি মারপিটে গুরুতর আহত হয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আমাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো জাকির হাজরা জানান, হায়দার আলী ও পার্শ্ববতী বাবুলদের দীর্ঘদিন ধরে জমি জমা সংরন্ত বিরোধ চলে আসছিল এই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হামলার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers