শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে পানিতে ডুবে নারীর মৃত্যু

বাগেরহাটে পানিতে ডুবে নারীর মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জয়িতা সাহা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এদিন সকাল ৯ টার দিকে উপজেলার নালুয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনের খাল থেকে তাঁকে উদ্ধার করা হয়। মৃত সাবিনা ইয়াসমিন নালুয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রব শেখের স্ত্রী।তাঁদের এক মেয়ে দুই ছেলে রয়েছে।
মৃত সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুর রব শেখর জানান,সকালে তাঁর স্ত্রী বাড়ির সামনে খাল পাড়ে কাপড় ধুতে যায়।এ সময় সে পানিতে পড়ে গেলে তাঁদের ছেলে রফিকুল ইসলামসহ গ্রামবাসিরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক জয়িতা সাহা মৃত বলে ঘোষণা করেন।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান,খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers