সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাবার উপর অভিমান শিশুর আত্মহত্যা

বাবার উপর অভিমান শিশুর আত্মহত্যা

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সঙ্গীতা ঋষি নামের ১০ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের রায়েন্দা বাজারের পূর্বমাথা এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সঙ্গীতা ওই এলাকার স্বপন ঋষি ও নমিতা দম্পতির মেয়ে। সে স্থানীয় ভাসানী কিন্ডার গার্টেন স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
নিহতের মা নমিতার রানী বলেন, তার স্বামী স্বপন ঋষি উপজেলার রাজাপুর এলাকায় দুপুরে এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিলে মেয়েও বাবার সঙ্গে যাবে বলে বায়না ধরে। সেজন্য সে সেজেগুজে বসে ছিল। কিন্তু তাকে রেখেই ওর বাবা অনুষ্ঠানে চলে যান। এ কারণে ওর মনে যে ক্ষোভ তৈরী হয়েছে তা আমি বুঝতে পারেননি। কিছুক্ষণ পর পড়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে মেয়েকে। পরে স্থানীয় এলাকাবাসির সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে জানায়।
শরণখোলা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা. আশফাক হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে শিশু মৃত্যুর বিষয়টি খোঁজখবর নিয়ে আইনহত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers