শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফের গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা যাচাইয়ের নির্দেশ

ফের গণস্বাস্থ্যের কিটের সক্ষমতা যাচাইয়ের নির্দেশ

চুলকাঠি ডেস্ক : সরকারি নিয়ম মেনে আবারও কন্ট্রাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের অ্যান্টিবডি কিটের সক্ষমতা (ভ্যালিডেশন) যাচাই করতে বলেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দলের প্রধান ও র‌্যাপিড কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার সাংবাদিকদের এ কথা জানান। ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, ওষুধ প্রশাসন তাদের কথা ইতিবাচকভাবে (পজিটিভলি) শুনেছেন। এ সময় তারা অ্যান্টিবডি কিটের বিষয়ে গণস্বাস্থ্যের ইন্টারনাল ভেলিডেশান রিপোর্টকে আমলে এনে নিবন্ধন দেওয়ার অনুরোধ জানান। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরও এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এফডিএ’র (ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি) নীতিমালা (আমব্রেলা গাইডলাইন) অনুযায়ী ‘এক্সটারনাল ভেলিডেশান’ বা তৃতীয় পক্ষের মাধ্যমে সক্ষমতা যাচাই করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers