শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
আর রায়ট চায় না নতুন প্রজন্ম : মোমিন মেহেদী

আর রায়ট চায় না নতুন প্রজন্ম : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ভারতের কনার্টকের ‘জয় শ্রী রাম’ বলে গেরুয়া আর ‘আল্লাহু আকবার’ বলে হিজাব পড়া নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা বন্ধ করার আহবান জানিয়ে বলেছেন, ভারত-বাংলাদেশ বা অন্য কোথাও আর রায়ট চায় না নতুন প্রজন্ম। অতএব, ভারত সরকাকে দ্রুত এ ব্যাপারে সমাধান নিয়ে আসতে হবে। ৯ ফেব্রুয়ারি রাত ৮ টা ৩৪ মিনিটে মোমিন মেহেদী ফেসবুকে তাঁর Momin Mahadi ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে আরো লেখেন, নতুনধারার রাজনীতিক হিসেবে আমি বরাবরই ধর্মান্ধ এবং উগ্র ধর্মপন্থীদের বিরুদ্ধে। কিন্তু তাই বলে কোন ধর্মীয় কাজে বাঁধা নিষেধ আসবে এটিও সহ্য করিনি, করবোও না। অনতিবিলম্বে ভারতের এই ফুঁসে ওঠা ধর্মীয় সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়াটা হবে বিজেপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে বাংলাদেশের নাগরিকদেরকে হতে হবে আরো ধর্মজ্ঞানি। যে কোন কথা শুনলেই হুট করে কোন পদক্ষেপ না নিয়ে আগে পুরো বিষয়টিকে জেনে তারপর পদক্ষেপ নিতে হবে। যাতে করে কোনভাবেই নিজের ধর্মর পাশাপাশি অন্য ধর্মের অবমাননা না হয়। তাছাড়া ইসলামের মহানবী (সা.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এই কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers