শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ২দিনে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪০ একর জমি উদ্ধার

বাগেরহাটে ২দিনে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৪০ একর জমি উদ্ধার

চুলকাটি ডেস্ক 

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ থেকে চুলকাঠি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার দু’দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার কাঁচা-পাকা অবৈধ স্থাপনা বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৪০ একর সম্পত্তি।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, সার্ভেয়ার মো. মিজানুর রহমান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, প্রথমে সড়ক ও মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার তালিকা করা হয়। এরপর ওইসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়। এর পরেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উদ্ধার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দিগরাজ থেকে চুলকাঠি পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় এক হাজার কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৪০ একর সম্পত্তি উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers