সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে পঞ্চবার্র্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাটে পঞ্চবার্র্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় ৪নং ওয়ার্ডের কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ মোঃ হারুনার রশিদ এর সভাপতিত্বে সভার উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর শেখ। তিনি তাঁর বক্তৃতায় বলেন ওয়ার্ড সভা মানেই জনগনকে ক্ষমতায়িত করা, আমরা সমাজিক নিরাপত্তার আওতায় যে ভাতাদী প্রদান করবো তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে করবো। তিনি বলেন দেশ ও জাতী এবং এলাকার উন্নয়নে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত (৪,৫ ও ৬নং) মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা। প্যানেল চেয়ারম্যান-০১ ও ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাব্বির হাসান, যুবদল নেতা মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক মধুসুধন দাম, ইউপি সদস্য শেখ আহম্মদ আলী, আসপিয়ার হোসেন মোড়ল, হারুনার রশিদ, কবির মোড়ল ও ওয়ার্ড আ,লীগ নেতা আতিয়ার রহমান প্রমুখ। সভায় শতাধিক নারী ও পুরুষ তাদের ওয়ার্ডের বিভিন্ন চাহিদা তুলে ধরেন, যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers