শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা কুয়েট শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খুলনা কুয়েট শিক্ষক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। আজ বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. সাজ্জাদুর রহমানের কাছে ৪৮ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে তাদের সুপারিশক্রমে সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও ইলেট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের সাথে কয়েক শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে। পরে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে এ ঘটনায় গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হল ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে জমা দিবে এবং তাদের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।আগামী ৭ জানুয়ারি থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার কথা রয়েছে আর আগামী ৯ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা তদন্ত প্রতিবেদন পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে কোন মন্তব্য করতে চাননি তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers