শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সংগীত উৎসবে উন্মাতাল সৌদি তারুণ্য

সংগীত উৎসবে উন্মাতাল সৌদি তারুণ্য

আন্তার্জাতিক ডেস্ক

সাউন্ডস্টর্ম সংগীত উৎসব শেষ হলো সৌদি আরবে। আয়োজক এমডিএলবিস্ট কর্তৃপক্ষ জানিয়েছে গত রবিবার চারদিনের সংগীত উৎসব শেষ হয়েছে। জানা গেছে, উৎসবের শেষ দিনে ফুর্তিবাজ সৌদিয়ানরা যেন হুমড়ি খেয়ে পড়ে। গত চার দিনে উৎসব প্রাঙ্গণ সাত লাখের বেশি অতিথির ভিড়ে ছিল মুখরিত, উন্মাতাল।সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ বলেন, চার দিনে সাত লাখ ৩২ হাজার মানুষ এই অনুষ্ঠানে উপভোগ করেন। এটি ‘বিশ্বের বৃহত্তম সংগীত উৎসবগুলোর একটি’।২০১৯ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটিতে বিশাল জনসমাগম হয়। যাদের বেশির ভাগই যুবক ও নারী। যারা অবাধে মিশতে এবং পশ্চিমা সংগীতের তালে নাচতে পারে। উৎসবে যোগদানকারী এক সৌদি নারী এএফপিকে বলেন, আমরা রিয়াদে এর আগে এমন

কিছু দেখিনি। ভিড়, গান, ভিআইপি রুম। সেই সঙ্গে অপ্রচলিত সাজ ও পোশাক।সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের বয়কটের আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারীরা এবং সংগীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন। সৌদি আরবে করোনার নতুন রূপ ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই রবিবারে শেষ হয় এই উৎসব। সৌদি আরবে আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে করোনায় সর্বাধিক (৮৮৬০ জন) মৃত্যুর ঘটনা ঘটেছে।উল্লেখ্য, ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি আরবের নেতারা রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে চাইছে। সেই সঙ্গে এর অর্থনীতিতে চলছে বৈচিত্র্য আনার প্রচেষ্টা। অল্প ক’বছর আগে দেশটি সংগীত ও নাচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers