সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগা পশুরহাটে দেশী জাতের বিপুল সংখ্যাক পশু উঠা শুরু

বেতাগা পশুরহাটে দেশী জাতের বিপুল সংখ্যাক পশু উঠা শুরু

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বেতাগা পশুর হাটে দেশী জাতের বিপুল সংখ্যাক পশু উঠতে শুরু করেছে। দাম ও নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এই পশুর হাটে কোন উৎসব ছাড়াই বিপুল সংখ্যাক পশু উঠায় জেলার সর্বত্র এই হাটের কদর অনেকাংশে বেড়েছে। হাট পরিচালনা কমিটির কঠোর তদারকির কারণে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে পশু বাজারে উঠিয়ে ন্যার্য মূল্যে পশু ক্রয় বিক্রয় করতে পেরে তারা খুশি। স্থানীয় গরু ব্যাবসায়ী জানান, দেশের বিভিন্ন স্থানে দুইটি পবিত্র ঈদের সময় অলিতে গলিতে পশুর হাট বসে। কিন্তু সেই বাজার গুলি স্থায়ী হয়না। কিন্তু এই গরুর হাটে বার মাস হাট বসার কারণে দেশের বিভিন্ন স্থান হতে শতশত ক্রেতা-বিক্রেতা নানা ধরনের পশু এনে ন্যার্য মূল্যে তাদের পশুগুলি বিক্রয় করে নিরাপদে বাড়ীতে ফিরে যাচ্ছেন। যে করনে অধিকাংশ পশু ব্যাবসায়ী ও ক্রেতারা এই হাটের উপর নির্ভরশীল। তারা আরো বলেন, রাজধানী ঢাকা চট্রগ্রাম মাদারীপুর টেকেরহাট পিরোজপুর বরিশাল ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থান হতে শতশত ক্রেতা এই হাটে এসে তাদের পছন্দের গরু ক্রয় করে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন। যার করনে এই হাটে গরু ক্রয় করতে তারা আগ্রহী। বাজার পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ইউপি মেম্বর অসিত কুমার দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। তাই আমরা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতা নিয়ে বাজার পরিচালনা করছি। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ে উপকৃত হচ্ছেন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers