সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

শরণখোলায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় রান্না ঘরে রাখা বালতির পানিতে পড়ে সাফওয়ান নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (৩১ অক্টোবর) সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের মাওলানা ইসাহাক আলীর বাড়িতে রান্নাঘরে রাখা বালতির পানিতে সে পড়ে যায়।পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।নিহত সাফওয়ান শরণখোলার বগী এলাকার দিনমজুর শাহিনের ছেলে।সাফওয়ান বাবা-মায়ের সাথে নানা মাওলানা ইসাহাক আলীর বাড়িতে বেড়াতে আসছিল।সাফওয়ানের মামা ইব্রাহীম হোসেন জানান,১০-১২দিন আগে তার বোন আয়শা বেগম দুই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে আসেন।এদিন সকাল ১০টার দিকে সাফওয়ানকে রেখে তার বোন বাথরুমে যান।শিশুটি সেই ফাকে হামাগুড়ি দিয়ে রান্না ঘরের বালতির পানিতে পড়ে যায়।সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন,সাফওয়ান নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়ছি।এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers